দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের বসতিগুলোতে যেকোনো হামলার জবাব দেওয়া হবে দাহিয়াহ এলাকায় হামলার মাধ্যমে।’
কাটজ আরও বলেন, ‘লেবানন ও ইরানকে যুক্ত করে ইসরায়েলের ওপর হামলার যেকোনো ইরানি প্রচেষ্টার জবাব কঠোর শক্তি দিয়ে দেওয়া হবে, যেমনটি গতকাল হয়েছে।’
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলের জারিত এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে একটি প্রজেক্টাইল সেখানে আঘাত হানে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এমএস/